বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিয়ের কথা বলে বিধবা প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণ

77777777বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক বিধবাকে (২২) দলবেধেঁ ধর্ষণ করেছে চার যুবক। মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে এ ঘটনায় মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ চারজনের বিরুদ্ধে ওই নারী মঙ্গলবার রাত ১১টায় মামলা দায়ের করেছেন।

পুলিশ বুধবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। তার বাড়ি নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব আমরবুনিয়া গ্রামে।

নির্যাতিতা জানান, স্বামীর অকাল মৃত্যু হওয়ার পর তিন মাস আগে তার সঙ্গে মোবাইলফোনে পশুরবুনিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেনের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক হয়।

এই প্রেমের সুবাদে জাকির তাকে বিয়ে করার কথা বলে পশুরবুনিয়া গ্রামে আসতে বলে। সোমবার সে তার এক চাচাতো ভাইয়ের মেয়েকে (১৭) সঙ্গে নিয়ে জাকিরের কাছে যায় ওই নারী।

ওই দিন রাত ৮টার দিকে জাকির তার অপর তিন সহযোগীকে নিয়ে কেচি চালিতাবুনিয়া গ্রামের ফারুক হাওলাদারের বাগানে নিয়ে ওই বিধবাকে গণধর্ষণ করে। এ সময় সঙ্গে থাকা মেয়েটি পালিয়ে গিয়ে প্রথমে একটি পুকুরে নেমে ঝোপের আড়ালে পালায়। পরে সেখান থেকে উঠে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের কাছে সাহায্য চাইলে তারা এসে বিবস্ত্র ও গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পরদিন মঙ্গলবার পুলিশ আমেরিকা প্রবাসী আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে ধর্ষিতা নারী ও তার চাচাতো ভাইয়ের মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছর বয়সী এক নারীকে চার যুবক গণধর্ষণ করেছে। ধর্ষিতাকে উদ্ধার করা হয়েছে। ধর্ষকদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন