বুধবার ৪ নভেম্বর ২০২৬

৬ মন্ত্রী নিয়ে যাত্রা শুরু

22505_Cabinetআজ প্রধানমন্ত্রিত্বের প্রথম দিন তেরেসা মে’র। গতকাল বৃটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এরই মধ্যে মন্ত্রীপরিষদের ৬ সদস্যের নাম প্রকাশ করেছেন। পরে তা আরও বিস্তৃত করবেন। ৬ সদস্যের মধ্যে রয়েছেন ডেভিড ডেভিস, বরিস জনসন, ফিলিপ হ্যামন্ড, মাইকেল ফ্যালন, লিয়াম ফক্স ও আমবার রুড। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রেক্সিটের পক্ষের প্রচারণাকারী বরিস জনসন। তার অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু দলের ভিতর তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার ফলে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান।

এমন কি দলে ‘বরিস জনসন ঠেকাও’ প্রচারণা শুরু হয়েছিল। এমনটা টের পেয়ে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। হয়তো সেজন্য তাকে বঞ্চিত করেন নি প্রধানমন্ত্রী তেরেসা মে। চ্যান্সেলর হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ফিলিপ হ্যামন্ডের। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আমবার রুড। ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীত্ব পাচ্ছেন ডেভিড ডেভিস। আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন লিয়াম ফক্সকে।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পেয়েছেন মাইকেল ফলঅন। ওদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরপরই তেরেসা মে’কে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন জার্মান চ্যান্সেলর অ্যানজেলা মেরকেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, আইরিশ তাওইসেচ ইন্ডা কেনি। এ সময় আলাপকালে তাদেরকে তেরেসা মে জানিয়ে দিয়েছেন বৃটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবেই। এ বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য তার কিছু সময় প্রয়োজন প্রস্তুতির জন্য। আজই তার নতুন মন্ত্রীসভা গঠন করার কথা রয়েছে।

বাকি রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, ওয়ার্ক ও পেনশন বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ শাখাগুলো। এগুলোতে হয়তো আজই তিনি মন্ত্রী নির্বাচিত করবেন। অনলাইন বিবিসি লিখেছে, গত রাতে রাজপ্রাসাদ থেকে ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছার সামান্য পরেই তেরেসা মে তার নতুন মন্ত্রীসভা গঠনের কাজ শুরু করেছেন।

আরও পড়ুন