বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিজামী-গোলাম আযমের ছেলেরা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক

North South Univগুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় ব্যাপকভাবে আলোচনায় আসা বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়য়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর সন্তানেরা।

এই তথ্য জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কার্যক্রম বিষয়ে তদন্ত পরিচালনাকারী সিআইডির একজন পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, গোলাম আযমের বড় ছেলে আব্দুল্লা হিল আমান আযমী নর্থ সাউথের খণ্ডকালীন শিক্ষক ও অপর ছেলে সাদমান আযমী ইংরেজি বিভাগের শিক্ষক। অন্যদিকে, মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম তালহা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি ডক্টরেট করতে বিদেশে রয়েছেন।

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আটককৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা এখন মাঠে। তার বক্তব্য এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দারা। এছাড়া হিজবুত তাহরিরের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিন ও নর্থ সাউথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন ৭ শিক্ষককে খুঁজছে পুলিশ।

সূত্রমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পুলিশ আগেও একবার গ্রেফতার করেছিল। তবে তিনি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন।

এর আগে, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে সন্ত্রাসীরা নির্মমভাবে ব্লগার আহমেদ রাজিবকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল বিন নাঈম ও রেজওয়ানুল হককে গ্রেফতার করে, পরবর্তী সময়ে তারা হত্যাকা-ের পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

সম্প্রতি গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান এক শিক্ষার্থীর সংশ্লিষ্ঠতা পাওয়া যায়। তারও আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসও ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

এছাড়াও হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্ঠতার অভিযোগে হাসনাত করিম নামে এক শিক্ষকসহ আরও তিন শিক্ষককে বহিষ্কার করে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন