বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাকির নায়েককে হত্যা করতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

Jakirnayek_bg20160714131702ভারতের ইসলামী বক্তা জাকির নায়েককে হত্যা করতে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি জাকির নায়েককে হত্যা করবে তাকে এ অর্থ দেওয়া হবে।

বৃহস্পতিবার বিজেপির এক নেত্রী স্বাধী প্রাচী এই ঘোষণা দিয়েছেন।

উত্তরাখন্ডের রুরকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাধী বলেন `জাকির নায়েক মোটেও ইসলাম ধর্মের প্রচারক নন, তিনি একজন সন্ত্রাসী। কোনো দলের নেত্রী হিসাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই জাকির নায়েকের হত্যাকারীকে পুরস্কার বাবদ ৫০ লাখ রুপি দেওয়া হবে।`

জঙ্গিদের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করার আর্জিও জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরই জাকির নায়েকের নাম উঠে আসে। বাংলাদেশের তদন্তকারীরাও জানান হামলাকারীতের ২ জঙ্গি জাকির নায়কের ভাষণেই অনুপ্রাণিত হয়েছিল। ওইদিনের হামলায় এক ভারতীয়সহ নিহত হন ২২ জন।

পরবর্তীতে জাকির নায়কের মালিকানাধীন পিস টিভির সম্প্রচার ভারতে ও বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন