বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হত্যার পর লাশের সাথে যৌনক্রিয়া!

Uana_420160714130009পুরুষকে হত্যার পর সেই লাশের সঙ্গে যৌনক্রিয়া করতেন মেক্সিকান যুবতী ইউয়ানা। শুধু তাই নয়, সেই লাশের রক্তও পান করতেন তিনি। এ কারণে মেক্সিকোর ইতিহাসে জঘন্য নারী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাকে। ২৮ বছর বয়সী এই নারী মেক্সিকোর ক্যালিফোর্নিয়া জেলে জবানবন্দিতে লোমহর্ষক এসব ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়, মেক্সিকোর হিডালগোতে জন্মগ্রহণ করেন ইউয়ানা। ছোটবেলা থেকেই ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। ১৫ বছর বয়সে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ইউয়ানা। নিজের শিশুর ভরনপোষণ যোগানের জন্য বাধ্য হয়েই পতিতাবৃত্তিতে নামতে হয় তাকে। পরে একটি চাকরিতেও যোগ দেন তিনি।

তবে চাকরির অভিজ্ঞতাও খুব একটা মধুর ছিল না। ৮ ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রচুর পরিশ্রম করতে হতো ইউয়ানাকে। এত পরিশ্রমের পরও অল্প পরিমাণেই খাবার খেতে পেতেন তিনি।

ডেইলি মেইল আরো জানায়, খুব দ্রুতই স্বভাব পরিবর্তন হতে থাকে তার। এক সময় হয়ে যান সিরিয়াল কিলার। ইউয়ানা বলেন, ‘হত্যার পর লাশটির সঙ্গে গোসল করতাম। সেটির সঙ্গে ঘষাঘষি করে খুব উত্তেজিত হয়ে যেতাম। গলাকাটা লাশের সঙ্গে যৌন মিলনে আনন্দ উপভোগ করতাম। এমনকি লাশের রক্তও খেতাম। তখনো গরম থাকতো সেগুলো।’

ইউয়ানার মামলাগুলো এখনো বিচার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে কি কারণে তিনি হঠাৎ করে সিরিয়াল কিলার হয়ে উঠলেন সেটি এখনো রহস্যই রয়ে গেছে।

আরও পড়ুন