বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

manikganj_19133_1468552497মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংর্ঘষে মা-মেয়েসহ ৪ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

হতাহতদের সবাই পিকআপ ভ্যানের যাত্রী। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চালিয়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন