বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় খালেদার নিন্দা

khaleda_bnp_bd_19150_1468562513ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

একইসঙ্গে তিনি এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য দেন।

বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের আতশবাজি উদযাপনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে বহু মানুষ জড়ো হয়।

সেখানে তিউনিস বংশোদ্ভূত ৩১ বছর বয়সী ফরাসি এক যুবক লরি চালিয়ে ও গুলি করে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে।

আরও পড়ুন