বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টির ধারায় শ্রাবণ বরণ

Rain-Srabon1আশ শ্রাবণের প্রথম দিন। ভালো মেঘে, কালো মেঘ মিলে মিশে একাকার। দূরাকাশে মেঘগুলো আকাশ হতে ডাকছে। মেঘেদের কিছু কথা ছিলো, অবশিষ্ট কথা এখনো তার হয়নি শেষ। বউয়ের লজ্জার ঘোমটা খুলেছে হঠাৎ বৃষ্টির আবেশ। পাহাড়সম মেঘ থেকে আজ ঝর্ণা ধারা নামছে, মেঘে মেঘে দূরাকাশে এ যেন শ্রাবণ বইছে!

পুঞ্জিকার পাতা উল্টালেই দেখা যাবে ১৪২৩ বঙ্গাব্দের শ্রাবণ মাসের প্রথম দিন আজ। শ্রাবণ মানেই তো আকাশজুড়ে ধীরলয় মাত্রার ছন্দে মেঘেদের আনাগোনা। পথ চলতে চলতে অঝর ধারার বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফেরা। মেঘ দেখতে দেখতে হঠাৎ বৃষ্টিতে হারিয়ে যাওয়া। মায়ের বারণ সত্ত্বেও বৃষ্টির দোলে নিজেকে রাঙিয়ে তোলা!

তবে শ্রাবণের প্রথম দিনের ফর্সা-নীলাভ আকাশ দেখে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ মনে হতে পারে। কিন্তু এমন বোকামির ফায়দাটা আকাশ কিন্তু ভিজিয়েই উসুল করে নেয়। মানুষের মনের সঙ্গে আকাশের মেঘেদের যেন মিল! তেমনি আকাশটাও পলকে পলকে বদলে যেতে পারে। কেননা, প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে বৃষ্টির জল ঢেলে দেয়াটা শ্রাবণ আকাশের চিরস্বভাব।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের পক্ষ থেকে সকল পাঠককে পহেলা শ্রাবণের শুভেচ্ছা।

শ্রাবণাকাশের আহ্বানে পাঠকদের মনের মেঘগুলো আকাশে মিশে যাক। তারপর বৃষ্টি আসুক। সেই বৃষ্টিতে ভিজবো সবাই। শ্রাবণের সে বৃষ্টিতে ভিজে ধুয়ে মুছে যাবে সব দুঃখ-কষ্ট-গ্লানি। তাই বৃষ্টির অপেক্ষা। বৃষ্টি হয়ে শুধু নির্বাক ঝড়ে পড়ার অপেক্ষা!

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *