বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফ্রান্সে ট্রাক দিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ: এটাও মুসলমান

France Nice Attackerফ্রান্সের নিস শহরে লরি হামলাকারী লরিচালকের পরিচয় জানা গেছে।
ট্রাকটি মানুষের ওপর দিয়ে প্রায় ২ কিলোমিটার চালানোর শেষ সময়ে পুলিশের গুলিতে অবশ্য তার মৃত্যু হয়।

তিউনিসিয়ান বংশোদ্ভূত এ ফরাসি নাগরিকের নাম মোহাম্মদ লাহায়েজ বোহলেল।

প্রতিবেশীরা জানিয়েছে, নিঃসঙ্গ জীবনযাপনকারী এ ব্যক্তিকে ধর্মকর্ম করতে কেউ দেখেনি। এমনকি কোনো উগ্রপন্থী বা ‘জিহাদি’ গ্রুপের সঙ্গে তার যোগাযোগ থাকার কোনো তথ্যও পুলিশের জানা ছিল না। তবে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আছে এবং ছোটখাটো একটি সহিংস অপরাধের কারণে একবার তার লঘু দণ্ড হয়েছিল।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বাস্তিল দিবস উদ্যাপনকারীদের ওপর লরি চালিয়ে দেওয়ায় ৮৪ জনের মৃত্যু হয়। একপর্যায়ে পুলিশ লরির চালক এই লাহায়েজ বোহলেলকে গুলি করে হত্যা করে এবং লরিটিকে থামাতে সমর্থ হয়। পরে পুলিশ লরিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, আরো কিছু অস্ত্রসহ লরিচালকের ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করে। এর সূত্র ধরে পরে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা বোহলেলের বাসায় তল্লাশি চালায়।

হামলাকারী মোহাম্মদ লাহায়েজ বোহলেল সম্পর্কে খোঁজ নিতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকরা প্রায় এক ডজন প্রতিবেশীর সঙ্গে কথা বলেন। বোহলেলের বাসা নিস শহরের রেলওয়ে স্টেশনের কাছে শ্রমজীবী অধ্যুষিত এলাকায়। প্রতিবেশীরা জানায়, বোহলেল একাকী জীবন যাপন করত। সে খুব কম কথা বলত। এমনকি পথে বা বাসার সিঁড়িতে কেউ তার সঙ্গে হাই-হ্যালো করতে গেলে সে শুভেচ্ছা বিনিময় করত না।

সেবাস্তিয়েন নামের এক প্রতিবেশী এএফপিকে বলেন, বোহলেল তার পুরো নাম ব্যবহার করত না। তাকে প্রত্যক্ষভাবে ধার্মিক বলে মনে হয়নি। পোশাক হিসেবে প্রায়ই সে শর্টস পরত। মাঝেমধ্যে তাকে ওয়ার্ক বুট (কাজের সময় পরিধানযোগ্য বুট জুতা) পরে থাকতে দেখা গেছে। তার পণ্যবাহী গাড়িটি প্রায়ই বাসার কাছে পার্ক করে রাখত। মাঝেমধ্যে তাকে বাইসাইকেল চালাতে দেখা গেছে।

হামলাকারী বোহলেলের পরিচয় জানার পর গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সশস্ত্র পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদল তার বাসায় তল্লাশি চালায়। তারা বোহলেলের ব্যাগসহ তদন্তকাজে প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিস শহরে হামলাকারী বোহলেলের পরিচয় স্থানীয়ভাবেও নিশ্চিত হওয়া গেছে। তিউনিসিয়ার মাসাকেন শহরে ১৯৮৫ সালে বোহলেল জন্মগ্রহণ করে। পরে ফ্রান্সে গিয়ে সে নাগরিকত্ব নেয়। বার্তা সংস্থা স্পুটনিক জানায়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বোহলেল সর্বশেষ চার বছর আগে নিজ দেশ তিউনিসিয়ায় যায়।

বার্তা সংস্থা এপি জানায়, বোহলেল বিবাহিত এবং তিন শিশুসন্তানের জনক। ফ্রান্সের নিস শহরের রেলস্টেশন এলাকার কাছে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে সে একা বসবাস করত। ২০১২ সালে পারিবারিক সহিংসতার অভিযোগে বাসায় তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে সে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত।

আরও পড়ুন