বুধবার ৪ নভেম্বর ২০২৬

তুরস্কে অভ্যুত্থানের নেপথ্যে কে?

turkeyyyতুরস্কের সেনা অভ্যুত্থানের পেছনের পরিকল্পনাকারী কে তা এখন পর্যন্ত জানা যায় নি। দেশটির প্রেসিডেন্ট  রিসেচ তাইপে এরদোয়ান বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফাতাউল্লাহ গুলেন ও তার অনুসারীদের দায়ী করেন।  তিনি বলেন, বিচার বিভাগ ও সেনাবাহিনীকে ব্যবহার করে অনেক আগে থেকেই তারা তার সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্র করছিল।

তবে পেনসিলভেনিয়ায় অবস্থানরত গুলেন অভুত্থানে তার যোগসাজশের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন।

এক বিবৃতিতে গুলেন বলেন,  তুরস্কে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার আমি খুব কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। সরকার গঠন করতে হলে স্বচ্ছ ও অবাধ নির্বাচনে জয়ী হয়েই করতে হবে। বলপ্রয়োগে নয়।

তিনি বলেন, গত ৫ দশক ধরে সেনাবাহিনীর হাতে যারা নির্যাতিত হয়েছেন তাদের কারো অংশ থাকতে পারে এ অভ্যুত্থানে।

শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি অংশ। শনিবার এক টেলিভিশন বার্তায় তারা এই ঘোষণা দেয়।

দেশে  মার্শাল ল ও কার্ফ্যু জারির ঘোষণাও দেওয়া হয় এই বার্তায়।

টেলিভিশন বার্তায় বলা হয়, ‘পিস কাউন্সিল’ এখন থেকে দেশ পরিচালনার ভার নিচ্ছে।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর শনিবার সকালে দেশটির প্রেসিডেন্ট রিসেচ তাইপে এরদোয়ান ইস্তানবুলে ফিরেন। তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের রিসোর্ট শহর বদ্রামে অবকাশ কাটাচ্ছিলেন।

ইস্তানবুল বিমানবন্দরে তিনি  বলেন, এটা বিশ্বাসঘাতকদের কাজ। এর জন্য তাদের কড়া মূল্য দিতে হবে।

আরও পড়ুন