বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসপিপত্নী হত্যা: আবু নছরের জামিন নামঞ্জুর

guddu1468662606এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যা মামলায় গ্রেপ্তার আবু নছর গুন্নুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। শনিবার জামিন আবেদনের শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিতু হত্যা মামলায় আবু নছর গুন্নুর জামিনের জন্য তার পক্ষে আদালতে আবেদন জানানো হয়েছিল। শনিবার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপিপত্নী মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।

এর তিনদিন পর ৮ জুন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় হাটহাজারী থেকে আবু নছরকে আটক করা হয়। আবু নছরের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। আবু নছর এক সময় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। তবে শিবির বলছে, আবু নছর ছাত্রসেনার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন