বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাথায় অদ্ভুত শিং আয়াত আলী’র

Ayat Ali Horn“হাট্টিমা টিম টিম, আয়াত আলীর মাথায় খাড়া শিং, শিং নিয়ে ছাড়ে না, হাসপাতালের বিছানা” এমনি একটি ছড়ার উৎস হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন একশ দশ বছর বয়সী বৃদ্ধ আয়াত আলী সেক।

জামালপুর শহরের লাঙ্গলজোড়া গ্রামে তার বাড়ি।

সরেজমিন ঘুরে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় ৬ নম্বর ওয়ার্ডের সার্জিক্যাল বিভাগে মাথায় শিংওয়াল রোগী ভর্তি হয়েছেন গত ১৪ জুলাই। মানুষের মাথায় শিং গজিয়েছে। ডাক্তারি ভাষায় এটি একটি সাধারণ রোগ। রোগের নাম সেফাছিয়াস হর্ণ। এদিকে মানুষের মাথায় শিং গজানোর খবরে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন হাসপাতালে যাচ্ছেন রোগীটিকে এক নজর দেখার জন্য।

সেফাছিয়াস হর্ণ রোগী বৃদ্ধ আয়াত আলী সেক জানান, আজ থেকে বছর খানেক আগে তার মাথায় প্রথমে বড় একটি ফোঁড়া বেড় হয়। পরে ওটা দিন দিন বড় হয়ে শিং এর মত হয়েছে। শিংটি ইতিমধ্যেই ১২ সেন্টিমিটার লম্বা হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন যাবত শিংটির গোড়ায় প্রচণ্ড ব্যথা করায় শিংটি অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিক্যাল সার্জন ডা. নুরে আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আয়াত আলী সেক সেফাছিয়াস হর্ণ রোগে ভোগছেন। এটা খুব জটিল কোনো রোগ না। অপারেশনের মাধ্যমে খুব সহজেই ১২ সেন্টিমিটার লম্বা সেফাছিয়াস হর্ণটি অপসারণ করা সম্ভব। তবে এ রোগীকে দেখতে কৌতুহলী অনেক মানুষ হাসপাতালে আসছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *