শনিবার ৭ নভেম্বর ২০২৬

কারা জড়িত, আমরা জানি: র‌্যাবপ্রধান

FB_IMG_1467819439216বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে কারা জড়িত, তা জেনেছেন বলে দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাবপ্রধান বলেছেন, “যারা পেছন থেকে খেলছেন, আমরা জানি কারা খেলছেন,” বলে তিনি তাদের হুঁশিয়ার করেছেন এভাবে, “এই ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে দানব নিয়ে খেলছেন। দানবের হাতে আপনারা নিশ্চিহ্ন হবেন।”

তবে জড়িতদের নাম প্রকাশ করেননি তিনি।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় উচ্চ শিক্ষিত তরুণদের জড়িয়ে পড়ার তথ্য প্রকাশের প্রেক্ষাপটে রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন র‌্যাব প্রধান।

গত দেড় বছরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে পুলিশের উপর হামলা হয়।

আরও পড়ুন