বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অবাধ যৌনতা ঠেকাতে সব যৌনপল্লী বন্ধের নির্দেশ

Thailand-Sex-Workers-1অবাধ যৌনতা ঠেকাতে দেশের প্রত্যেকটি যৌনপল্লী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। যে নেশায় পর্যটকেরা ছুটে যান, সে সমস্ত জায়গাতেই গত কয়েকদিন লাগাতার অভিযান চালানো হয়েছে।

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ব্যাংককের বড় যৌনপল্লীগুলোতে এই অভিযান চালায় পুলিশ। তবে যে ভাবনা নিয়ে পর্যটকেরা সেখানে ছুটে যান, সেই ভাবনা মোটেই ঠিক নয়। কারণ যৌনব্যবসা থাইল্যান্ডে পুরোপুরি অবৈধ। এরপরও বেসরকারি হিসেবে থাইল্যান্ডে প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩০ জন যৌনকর্মী রয়েছে।

এই বিষয়ে কোনো সরকারি তথ্য নেই বলে জানা গেছে। ভ্রমণপিপাসুদের কাছে যেখানে থাইল্যান্ড সবচে প্রিয়, সেখানে এই অবস্থা কেন? সরকার জানায়, মূলত পর্যটনশিল্পের মানোন্নয়নের জন্যেই এই সমস্ত যৌনপল্লী বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। আর সেই লক্ষ্যেই এই অভিযান।

সরকারি এক কর্মকর্তা বলেন, ‘পর্যটকরা যৌনতার জন্য থাইল্যান্ডে আসে না। তারা এখানকার সুন্দর সংস্কৃতির আকর্ষণে আসে। আমরা থাইল্যান্ডে মানসম্মত পর্যটনশিল্প গড়ে তুলতে চাই। আর সেই কারণেই যৌন ব্যবসা বন্ধ করতে চাই।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, থাইল্যান্ডে যৌন ব্যবসা বন্ধ বেশ কঠিন হবে। কারণ দেশটির অনেক সরকারি কর্মকর্তা ও পুলিশ এ থেকে আয়ের অংশ পেয়ে থাকেন। এমনকি পর্যটকদের কাছেও বেশ গ্রহণযোগ্য এখানকার যৌনপল্লীগুলো। ফলে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন