বুধবার ৪ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

lalmonirhat_224712লালমনিরহাটে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হিরা মনি (১০)  ও  হিমু মনি (৫) নামে দুইবোনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইবোন ফকিরটারী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, রোববার বাবা-মার সঙ্গে দুইবোন পশ্চিম বেজগ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে আসে। সেখান থেকে বাবা-মা কাজে চলে যায়। এরপর থেকে দুইবোনের সন্ধান পাওয়া যায় না। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। সোমবার সকালে একটি পুকুরে দুইবোনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারে খবর দেওয়া হলে তারা মরদেহ দুটি উদ্ধার করে।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান আতি জানান, খবর পেয়ে দুইবোনের মরদেহ উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন