বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রংপুরে পুরোহিতকে চিঠি দিয়ে হত্যার হুমকি

rong pic_135326রংপুরের কলেজরোড আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে আশ্রমে গিয়ে ওই চিঠি দেখতে পান তিনি।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পুরোহিতের পরিবার। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান বিজয় চক্রবর্তী।

রংপুরে আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীর শ্যালক নিরঞ্জন চক্রবর্তী জানান, ‘প্রতিদিনের মত বিজয় চক্রবর্তী আজ সকালে আশ্রমে যান। সেখানে দেখতে পান একটি হলুদ খাম। পরে সেটি খুলে দেখেন তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। পরে তিনি প্রথমে তার পরিবারের সদস্যদের জানান। এরপর পুলিশকে জানানো হয়।’

নিরঞ্জন চক্রবর্তী বলেন, হলুদ খামের ভিতরে লেখা ছিল‘ বিজেত পুরোহিত, যথা সম্ভব তোর সময় শেষ, বিশ হাজার টাকা ঠিক রাখিস। তা না হলে সময় শেষ।’

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। এছাড়া পুরোহিত বিজয়কে নিরাপত্তা দেয়া হবে।’

আরও পড়ুন