বুধবার ৪ নভেম্বর ২০২৬

মামলা করায় ফের গণধর্ষণ

ref-3তিন বছর আগে গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করে ধর্ষিতা কলেজছাত্রী। জেলও খাটে তারা। কিন্তু তাতেও সংশোধনী আসেনি তাদের।

নিজেদের না শুধরিয়ে তারা পাঁচজনই সুযোগ খুঁজছিল, কোথায়, কীভাবে এর বদলা নেয়া যায়! তাই তিন বছর আগে যে কলেজ ছাত্রীকে তারা পাঁচজনে মিলে ধর্ষণ করেছিল, সেই পাঁচজনই বদলা নিতে তিন বছর পর দিনকয়েক আগে ফের ধর্ষণ করল তাকে। সম্প্রতি ভারতের সুখপুরে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবর, তিন বছর আগেকার ধর্ষণের ঘটনার পর ওই তরুণী বিচার চাইতে আদালতে গিয়েছিলেন বলে ২০ বছর বয়সী ওই তরুণীকে ফের ধর্ষণ করা হয়!

দিনকয়েক আগে কলেজ থেকে বেরতেই, বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তাকে তুলে নেয় ওই দুষ্কৃতীকারীরা। সবাই উচ্চবর্ণের।

থানায় অভিযোগ জানাতে গিয়ে ওই তরুণী বলেছেন, কলেজ থেকে বেরতেই দেখলাম, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে। তার ভেতরে তিনজন। আর বাইরে দাঁড়িয়ে রয়েছে দু’জন। এই পাঁচজনই তিন বছর আগে আমাকে ধর্ষণ করেছিল।

পুলিশ জানিয়েছে, গাড়িতে তুলে নিয়ে তারা ওই তরুণীকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়। তরুণী তাতে রাজি না হওয়ায় ফের তাকে গণধর্ষণ করা হয়।

ধর্ষিতার শিকার ওই মেয়ের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমের খবর, ওই দুষ্কৃতীকারীরা কয়েকদিন ধরেই মামলাটি তুলে নেয়ার জন্য তাদের ওপর চাপ দিচ্ছিল। মামলা তুলে নেয়া হলে ৫০ লাখ টাকা দেয়া হবে বলেও তারা টোপ দিচ্ছিল।

তার মা বলেছেন, তিন বছর আগে ওই ঘটনার সময় (ধর্ষণ) আমরা ভিওয়ানিতে থাকতাম। ওই লোকগুলোর হাত থেকে বাঁচতেই রোহতকে চলে আসি। কিন্তু, এখানেও ওরা আমাদের রেহাই দিল না!

আরও পড়ুন