চুয়াডাঙ্গায় মেলার মাঠ থেকে রামদা ও চাইনিজ কুড়ালসহ জসিম ও কেরামত আলী নামে দুই যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে গড়াইটুপির মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জসিম পার্শ্ববর্তী তিতুদহ গ্রামের গাজিরউদ্দিনের ছেলে এবং কেরামত আলী একই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ পারভেজ জানান, রাত ১০টার দিকে মেলায় টহলের সময় যাত্রা প্যান্ডেলের ভেতরের একটি স্টলের কাছ থেকে জসিম ও কেরামত আলীকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৫টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
গ্রামের অনেকেই বলেছে, আটক দুজনই স্থানীয় যুবলীগকর্মী।
ওসি তোজাম্মেল হক জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


