চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম নুরুল আলম (৩০)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির ওসি বিমল ভৌমিক জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ছয় মাস বয়সী এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত অপর দুই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।



Leave a Reply