বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাদ থেকে পড়ে ঢাবি কর্মচারীর মৃত্যু

dhaka-university-78ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি পরিবহন শাখার সিনিয়র টেকনিশিয়ান আবদুল ওহাব খান (৫৮)।

শনিবার সকালে নীলক্ষেতের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। গাছে পানি দেয়ার জন্য কোয়ার্টারে চারতলায় উঠলে ছাদ থেকে পড়ে যান তিনি। ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, আব্দুল ওহাব খান প্রতিদিনের মতো শনিবার সকাল ৮‍টায় ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে তিনি নিচে পড়ে যান। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন