ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শিল্পপতি হাসান খালেদ শনিবার দুপুর থেকে নিখোঁজ হয়েছেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে শনিবার রাতে ধানমন্ডি থানায় তার পরিবারের পক্ষ থেকে জিডি করেন তার শ্যালক শরীফুল আলম।
হাসান খালেদ ধানমন্ডি ৪/এ সড়কে ৪৫ নম্বর বাসায় বাসায় স্বপরিবারে থাকতেন। শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিঞা।


