বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৭৫ হাজার নিবন্ধিত সিমসহ আটক ৭

sim atokচট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৭৫ হাজার নিবন্ধিত সিমসহ ৭ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

রোববার সাড়ে ৪টা থেকে এ অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কীর্তিমান চাকমা।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আধ ঘন্টার অভিযানে ৭৫ হাজার সিমসহ ৭ জনকে আটক করা হয়েছে।’

বিস্তারিত জানানো হবে বলে জানান ওই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন