বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবীদের কর্মসূচি ঘোষণা

mahbub‘বিচারপতি প্রভাবিত হয়ে তারেকের অর্থ পাচারের রায় ঘোষণা করেছেন’ আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া এই বক্তব্য প্রত্যাহার করতে দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও মিছিল করার ঘোষণা দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আগামী ২৫ থেকে ২৮ জুলাই এ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রতিদিন বেলা ১টা থেকে সুপ্রিমকোর্টেও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

রোববার দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠগন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় ওই কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান খান, মুক্তার কবির খান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

আরও পড়ুন