বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সোমবার বগুড়ায় বিএনপির আধাবেলা হরতাল

hortalঅর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে সোমবার বগুড়ায় আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

রোববার বিকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল রোববার বিকালে শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। সেখানেই জেলা যুবদল সভাপতি পৌর কাউন্সিলর শিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, মঞ্জুরুল হক মঞ্জু, ডা. মামুনুর রশিদ মিঠু, ডা. আজফারুল হাবিব রোজ, অ্যাডভোকেট আবদুল বাসেদ প্রমুখ।

আরও পড়ুন