অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় ধারালো চাকু দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার প্রথম স্ত্রী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোররাতে এ ঘটনা ঘটে নীলফামারীর ডোমারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডোমার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সলিপাড়ার আব্বাস আলী ওরফে বানুর ছেলে মেরাজুল হকের (৩০) সঙ্গে ১২ বছর আগে ১ নং ওয়ার্ডের লাল চানের মেয়ে নাসরিন বেগমের (২৩) বিয়ে হয়।
কিছুদিন আগে একই পাড়ার একরাম আলীর মেয়ে লাইলি বেগমের (২০) সঙ্গে মেরাজুল পরকীয়া শুরু করে। সম্প্রতি প্রথম স্ত্রী নাসরিন বেগমের অনুমতি না নিয়ে তারা বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী ক্ষুদ্ধ হয়ে রোববার ভোররাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে স্থানীয়রা গুরুতর আহত মেরাজুল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রথম স্ত্রী নাসরিন বেগমের লিয়ন (১০) ও মেঘা (৫) নামের দুটি সন্তান রয়েছে।


