বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাঁতরে গিয়ে পুকুরে গোসলরত নববধূকে ধর্ষণ

1455118726নিজ বাড়ির পুকুরে গোসল করার সময় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বজলুল (৩৫) নামের ওই লম্পট এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

শনিবার নারায়ণগঞ্জের বন্দরের বেজেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। বজলুল স্থানীয় বেজেরগাও এলাকার দুদু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বন্দরের বেজেরগাও এলাকার বিলের মধ্যে ওই নবধূর বাড়িটির চারপাশে বর্ষার পানি জমেছে। শনিবার দুপুর ২টার দিকে তিনি বাড়ির ঘাটে গোসল করতে নামেন। এ সুযোগে বেজেরগাও গ্রামের দুদু মিয়ার ছেলে বজলুল বিলের পানি সাঁতরে সেখানে গিয়ে নববধূকে ধর্ষণ করে। নববধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সাঁতরে পালিয়ে যায় বজলুল।

স্থানীয়রা জানায়, বিয়ের পর নববধূর স্বামী বিদেশ চলে যান। বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছিলেন ওই নববধূ। শনিবার শ্বশুর ঢাকা চলে যান। শাশুড়ি গ্রামের একটি বউভাত অনুষ্ঠানে যান। ফাঁকা বাড়িতে একা ছিলেন নববধূ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ধর্ষণের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন