বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশান হামলায় জড়িত বিএনপি নেতা দুলুর স্ত্রী ছবি!

Gulshan-Holey Artisanগুলশান নারকীয় হামলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে আটক মিঠু (২৮) বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবির গাড়িচালক।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ জানিয়েছেন, গুলশান হামলার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে কুমিল্লা থেকে এক যুবককে আটক করে পুলিশ। আটক মিঠু (২৮) কুমিল্লার মুরাদনগর উপজেলার শারমান্দা গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি দল সোমবার রাতে তাকে আটক করে বলেও জানান কুমিল্লার এসপি শাহ আবিদ। তিনি বলেন, গুলশান হামলার দিন হলি আর্টিজান বেকারির সামনে একটি সাদা মাইক্রোবাসকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। মিঠুকে ওই গাড়ির চালক বলে সন্দেহ করা হচ্ছে।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পিএস রনি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, মিসেস সাবিনা ইয়াসমিন ছবির নির্দেশেই গুলশানে হামলার সময় সে গাড়ী নিয়ে সেখানে গিয়েছিল।

সোমবার বিকালে তাকে বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় পুলিশের ওই যৌথদল ঢাকায় নিয়ে যায় বলে জানান কুমিল্লার এসপি।

এর আগে গুলশান হামলায় তদন্তে নরসিংদীর শিবপুর থেকে ২১ জুলাই দুবাই ফেরত এক নারীকে আটকের খবর এসেছে গণমাধ্যমে।

গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনী নেওয়ার পর ছয় হামলাকারী নিহত হওয়ার তথ্য জানায়।

হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে, তার বাড়ির তত্ত্বাবধায়ক এবং শেওড়াপাড়ার একটি বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলশানের ওই ক্যাফে থেকে উদ্ধার জিম্মিদের মধ্যে হাসনাত রেজাউল করিম এবং তাহমিদ হাসিব খানকে পুলিশ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর থেকে তারা নিখোঁজ। পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বললেও তারা এখনও বাড়ি না ফেরায় উদ্বেগ জানিয়ে আসছে তাদের পরিবার।

আরও পড়ুন