ভারতের একটি টিভি চ্যানেলে হিন্দিতে সাক্ষাতকার দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাক্ষাতকারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ওপর ভিত্তি করে কয়েকদিন আগে এই সাক্ষাতকার প্রচারিত হলেও মঙ্গলবার পিনাকী ভট্টাচার্য নামের একজনের ফেসবুকে ভিডিওটি আপলোডের পর শুরু হয়েছে এই আলোচনা।
ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে দেয়া তথ্যমন্ত্রীর সাক্ষাতকাটির নিয়ে ফেসবুকে অনেকে সমালোচনা করেছেন। আবার অনেকে তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
আব্দুর রহমান নামের একজন লিখেছেন, ভাইজান, খুবই লজ্জার কথা, আমার ছোট্ট মেয়ে রীতিমত হিন্দি পারে, আর আপনি পারেন না। অবশ্য আমি নিজেও হিন্দি পারি না।
গোলাম মোস্তফা ফারুক লিখেছেন, আমাদের ক্রিকেটার সালমারা একটু-আধটু উর্দুতে বললে হয়ে যায় রাজাকার। আর মন্ত্রীরা হিন্দিতে টিভি সাক্ষাৎকার দিলে হয়ে যায় বন্ধু রাষ্ট্রের প্রতি প্রেম ভালবাসার বহিঃ প্রকাশ, হায়রে চেতনা!
আল-আমিন শেখ লিখেছেন, তথ্যমন্ত্রী হিন্দিতে সাক্ষাতকার দেখে আমি খুব লজ্জিত। এই বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ তে প্রাণ বিসর্জন দিয়েছিলাম। তথ্যমন্ত্রী বাংলাতেই সাক্ষাতকারটি দিতে পারতেন। আর সেটা অনেক সম্মান বয়ে আনতো।
মাসুম পারভেজ মুক্তা তথ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে লিখেছেন, হিন্দি কি বলা জরুরি ছিল?
ইমরুল কায়েস লিখেছেন হা হা হা। ইনু সাব নে বহত আচ্ছা হিন্দি বোলা, উর্দুকো বলৎকার কিয়া, সাত সাত হিন্দি কো ভি নেহি ছোড়া।
আরিফ ফোরকান লিখেছেন, আমি হিন্দি ভালো বুঝিনা, কিন্তু এখন মনে হচ্ছে হিন্দি জানা দরকার; নইলে দেশের গুরুত্তপুর্ণ মানুষদের হিন্দিতে দেয়া সাক্ষাৎকারের মর্মোদ্ধার করা মুস্কিল হয়ে যাবে।



Leave a Reply