বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হিরো আলমের সাথে উচ্ছাসে মুশফিক-তাসকিন

hiro alam--crickইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করছেন ২৮ জন ক্রিকেটার। ঠিক এমন সময় মিরপুর জাতীয় স্টেডিয়ামে হাজির বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম।

এরপর তার সাথে আলাপচারিতায় মেতে ওঠেন ক্রিকেটাররা। এসময় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদের সাথে সেলফি তুলেন হিরো আলম।

ফেসবুকে তাসকিন আহমেদ নিজেই হিরো আলমের সাথে তোলা ছবি পোস্ট করেছেন। ছবিতে ক্যাপশন দিয়েছেন, ‘দেখুন আজ আমার সাথে কে দেখা করতে এসেছেন, আমাদের সবার প্রিয় হিরো আলম!’

আলমকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও। ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘অনুমান করুন তো আমার সাথে ইনি কে? দ্য ওয়ান অ্যান্ড ওনলি হিরো আলম!’

এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে বেশ আলেচিত চরিত্র হিরো আলম। যার আসল নাম আশরাফুল আলম। বাড়ি বগুড়া।

পেশায় একজন ডিসলাইন ক্যাবল অপারেটর ব্যবসায়ী। বেশ কিছু মিউজিক ভিডিও রয়েছে তার, যেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর সেগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।

আরও পড়ুন