বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জার্মানিতে হাসপাতালে ঢুকে গুলি, চিকিৎসক আহত

burlin hospitalজার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক আহত হয়েছেন। হাসপাতালে হামলার পর ওই বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে পুলিশের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

পুলিশ বলছে, বার্লিনের স্টেগলিজ জেলার চ্যারিটি ইউনিভার্সিটির বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ক্যাম্পাসে অবস্থিত ওই হাসপাতালে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘট্না ঘটে।

আহত ওই ব্যক্তি একজন জ্যেষ্ঠ ডেন্টাল সার্জন বলে একটি অসমর্থিত সূত্র জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে জানিয়েছে।

এএফপি বলছে, পুলিশের এক বিবৃতিতে ওই চিকিৎসকের অব্স্থা সংকটাপন্ন জানিয়ে বলা হয়েছে- তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

আরও পড়ুন