মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার পদ্মা নদীর চর বেষ্টিত দুর্গম এলাকায় পুলিশ, র্যাব-৪ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের জঙ্গিবিরোধী অভিযান চলছে।
মঙ্গলবার ভোর থেকে উপজেলার চর বেষ্টিত দুর্গম এলাকায় এ অভিযান শুরু হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিপিএম জানান, পুলিশ, বিজিবি ও আমর্ড ব্যাটিলিয়ানের দুইশ’ আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক পাঁচটি দল এ অভিযানে অংশ নিয়েছে। অভিযান এখনো চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
আগে মঙ্গলবার ৮টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনার নদীর চর বেষ্টিত দুর্গম এলাকায় যৌথবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলে। ওই অভিযানে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার (৬০), জাফরগঞ্জ কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসহাক আলী (৪০) ও বাঘুটিয়া এলাকার শাহ আলম(৪৫)।


