বুধবার ৪ নভেম্বর ২০২৬

খিলগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত ১, আহত ৪

211715khilgao_kalerkantho_picরাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার ভোরে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থলে বিষয়টি জানতে পুলিশ পাঠানো হয়েছে।

তবে কে বা কারা এ হামলায় জড়িত তা তিনি নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রহরী ও কর্মচারীদের ওপর হামলা করেছে ওই এলাকার কতিপয় দুর্বৃত্ত। তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের হাসপাতালে আনার কিছুক্ষণ পর একজন মারা যান। তাদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন