বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি সাব্বিরের লাশ গ্রহণ করবেন না তার বাবা

jangi-sabbirকল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহতদের একজন চট্টগ্রামের সাব্বিরুল হক কণিক কিনা তা নিশ্চিত হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আসছেন তার বাবা আনোয়ারা উপজেলা বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী রাশেদ।

তবে ছেলের লাশ খুঁজে পেলেও দাফনের জন্য সেই লাশ গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশকে। বুধবার দুপুরে এ তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

sabbir--babaপুলিশ সুপার বলেন, ‘সাব্বির নামে যে মারা গেছে সে আনোয়ারার আজিজুল হকের ছেলে বলে খবর পাওয়ার পর তাকে ডেকে আমি কথা বলি। উনি জানিয়েছেন, ছবি দেখে নিহতদের মধ্যে তার ছেলেও আছে বলে তিনি ধারণা করছেন। সেজন্য আজই ঢাকায় গিয়ে মর্গে নিহত সাব্বির তার নিখোঁজ ছেলে সাব্বিরুল হক কণিক কি-না লাশ শনাক্ত করবেন। যদি সত্যিকারেই এই সাব্বিরই কণিক হয় তাহলে ছেলের লাশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *