বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংবাদ প্রতিদিনের সম্পাদক আবেদ খান

13816751_10208300130394773_জাতীয় দৈনিক ‘সংবাদ প্রতিদিন’ এ যোগ দিয়েছেন বরেণ্য সাংবাদিক আবেদ খান। ১ আগস্ট থেকে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, বৃহস্পতিবার বনানীর সংবাদ প্রতিদিনের কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন আবেদ খান। বৈঠকে পত্রিকাটির মালিক পক্ষ, নীতিনির্ধারক, নিয়োগপ্রাপ্ত সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আবেদ খান বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে একটি ভালোমানের জাতীয় দৈনিক উপহার দিতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ, সংবাদ প্রতিদিনের বর্তমানে সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বে রয়েছেন এম এন এইচ বুলু । সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছেন লাভলী আক্তার খাতুন।

জানা গেছে, দীর্ঘ সাংবাদিক জীবনে আবেদ খান দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দেশের সংবাদপত্র প্রকাশনার সব রেকর্ড ভেঙে মাত্র তিন মাসের মধ্যে কালের কণ্ঠ প্রচার সংখ্যায় পৌনে তিন লাখে পৌঁছে যায় তার হাত ধরেই। এর আগে দীর্ঘদিন তিনি দৈনিক সমকাল-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। সমকালের ক্রান্তিকালে সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পত্রিকাটি মাত্র ২০ মাসের ভেতরে আলোচিত ও প্রশংসিত অবস্থানে আনতে সক্ষম হন। দৈনিক যুগান্তর পত্রিকায় তিনি ২০০৫ থেকে এক বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কাজ করেছেন দৈনিক ‘ভোরের কাগজ’-এ (২০০৩-০৫)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *