বুধবার ৪ নভেম্বর ২০২৬

আনুষ্ঠানিক সম্প্রচারে চ্যানেল নিউজ২৪

news24আনুষ্ঠানিকভাবে সম্প্রচারে এসেছে বেসরকারি চ্যানেল নিউজ২৪। চব্বিশ ঘণ্টার নিউজ চ্যানেলটি বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে।

আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে এর আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

তিনি বলেন, নিউজ২৪ এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি এই স্যাটেলাইট চ্যানেলটি করার অনুমতি দিয়েছেন ও লাইসেন্স দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নিউজ২৪ এর সিইও সাংবাদিক নঈম নিজাম বলেন, দর্শক শ্রোতার সঙ্গেই থাকবে নিউজ২৪। এটি হবে দেশের গণমানুষের টেলিভিশন চ্যানেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সংসদ সদস্য শামীম ওসমান। দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও ব্যবসায় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *