বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজের মেয়েকে ধর্ষণ কুমিল্লায়

rap33ভয় দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণ করেছেন এক নরপশু। তাকে মাদক মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে মাদকাসক্ত বাবা তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ঘুমন্ত মেয়েকে ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

মঙ্গলবার ঘটনাটি শুনে ভিকটিমের মা থানায় ওই পাষণ্ড বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ ওই দিনই মাদক সেবনকালে নিজ বাড়ির সামনে থেকে শিশুটির বাবাকে গ্রেফতার করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার পাষণ্ড বাবাকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়।

ভিকটিমের মা ও মামলার বাদী বলেন, আনুমানিক পাঁচ মাস আগে তার স্বামী তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এর পর তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামস্থ বাবার বাড়িতে আশ্রয় নেন।

তিনি বলেন, ‘তার ছয় বছর বয়সী পুত্র হাসান ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভিকটিম বানিয়াপাড়াস্থ তাদের পিত্রালয়ে থাকতো। ওই দিন মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে তার বাবা।’

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমের মায়ের অভিযোগপ্রাপ্তির পূর্বেই পুলিশ শিশুটির বাবাকে মাদক সেবনকালে তিন পুরিয়া গাঁজাসহ আটক করে।

ধর্ষণ মামলার পাশাপাশি মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন