পূর্ব আফ্রিকার দেশ মালয়। এখানকার মায়েরা তাদের নাবালিকা এবং কুমারি মেয়েদের অপরিচিত পুরুষের সঙ্গে শুতে পাঠান! যাতে, তার মেয়ের যৌনতার শুদ্ধিকরণ হয়! সে দেশের বেশিরভাগ জায়গাতেই এমন ঘটনার রেওয়াজ পাওয়া যায়।
মাত্র কিছুদিন আগেই এক টেলিভিশন চ্যানেলে সে দেশের এক ধর্মগুরু জানান, তিনি নাকি শতাধিক নাবালিকা এবং মহিলার সঙ্গে যৌন সম্পর্ক গড়েছেন! এরপরেও তার দাবি, এটা করলে নাকি শরীরের যৌনতার শুদ্ধিকরণ হয়! তিনি নাকি গ্রামে, গ্রামে ঘুরে বেড়ান এই রীতির জন্যই!
পাশাপাশি ওই ধার্মিক এমনও জানিয়েছেন যে, কিছু কিছু ক্ষেত্রে কোনও কোনও মেয়ে নাকি তাকে শরীরে হাত ছোঁয়াতেও দেয়নি। শুধু ১২-১৩ বছরের মেয়েরাই নয়। সে দেশের বিধবা মেয়েদেরও এমন করতে হয়!


