বুধবার ৪ নভেম্বর ২০২৬

অপারেশন স্টর্ম-২৬ থেকে জঙ্গি ইকবালকে ধরতে পারেনি পুলিশ

police_bdকল্যাণপুরে পুলিশের অপারেশন স্টর্ম-২৬ থেকে পালিয়ে যাওয়া জঙ্গি ইকবালকে গতকালও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনের ২ দিনের পুলিশ রিমান্ড শেষ হয়েছে গতকাল। শনিবার ৩০ জুলাই ২০১৬ইং তারিখ তাকে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে, গতকাল শুক্রবার ছুটির দিনে জঙ্গিদের কোনো আত্মীয়স্বজন মর্গে যায়নি। কল্যাণপুরে অভিযানকালে আহতাবস্থায় গ্রেফতারকৃত জঙ্গি হাসান পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা উন্নতির দিকে। পুলিশ দাবি করেছে গ্রেফতারকৃত হাসান ও মমতাজের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন