বুধবার ৪ নভেম্বর ২০২৬

মারিয়ানায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

earthquakপ্রশান্ত মহাসাগরের উত্তর মারিয়ানা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া শক্তিশালী এ ভূমিকম্পে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।

শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় মধ্যরাত ৩টা ১৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মারিয়ানার আগ্রিহান এলাকা থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২১২.৪ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন