বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকার যুক্তিহীন তত্ত্ব প্রচার করছেন : গোলাম মোর্তোজা

সুন্দরবনে ‘পারমানবিক বিদ্যুৎ’ স্থাপন হলে যে ক্ষয়ক্ষতি হবে তা উল্লেখ করে সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁর দেওয়া স্ট্যাটাসটি নিউজওর্য়াল্ডবিডি ডট কম এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

গোলাম মোর্তোজা : সুন্দরবন নিয়ে মানুষের এত আর্তনাদ, সরকারের কাছে তার কোনো গুরুত্ব নেই। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল লোন, দেশে একজনও এবিষয়ক বিশেষজ্ঞ নেই। এলএনজি প্ল্যান্ট, সমুদ্রের গ্যাস ক্ষেত্র বহুজাতিক কোম্পনির হাতে তুলে দেয়া, সংসদসহ (সংসদ যেমনই হোক) কোথাও কোনো আলোচনা নেই।

সুন্দরবনের কোনো ক্ষতি হবে না ‘কোনো দুর্ঘটনা ঘটবে না ‘-যুক্তিহীন তত্ত্ব প্রচার করছেন। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জুলুম করাচ্ছেন। প্রশ্নের উত্তর দিতে পারছেন না, জনগণকে বলছেন ‘বিশ্বাস ‘ করতে! আপনারা কী ‘ধর্ম প্রচারক ?

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, এক বছরে ৭৬ হাজার কোটি টাকা পাচার, রাষ্ট্রায়ত্ব ব্যাংক -শেয়ার বাজার লুট, জনগণ শুধু ‘বিশ্বাস ‘ই করে যাবে? বাংলাদেশের জনগণের জন্যে এটা কি গ্রিক ট্রাজিডির সেই পূর্ব নির্ধারিত নিয়তি?

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *