অর্ধনগ্ন হয়ে সানবাথ করার সময় চোরকে ধরে আলোচনায় এসেছেন এক নারী পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে সুইডেনের স্টকহোমে। খবর বিবিসির।
মাইকেল কেলনার নামের ওই পুলিশ কর্মকর্তার জানিয়েছেন, আমি ও আমার সঙ্গী এক পুলিশ কর্মকর্তা রোদ পোহাচ্ছিলাম। এ সময় এক ব্যক্তি আমাদের একজনের মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করেন।
অপরাধীকে ছাড় না দেয়ার বিষয়ে প্রত্যয়ী কেলনার বলেন, ‘ওই সময় আমি উলঙ্গগ থাকলেও চোরকে ধরতাম।’
এদিকে ইনস্টাগ্রামে চোর পাকড়াওয়ের ছবি পোস্ট করে একদম সেলিব্রেটি বনে গেছেন কেলনার। পোস্ট করার দুদিনের মধ্যে ছবিতে লাইকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে।
স্থানীয় দৈনিকের খবর, বুধবার স্টকহোমের রালাম্বসোভ পার্কে এ ঘটনা ঘটে। এ সময় কেলনার ও তার বন্ধু পুলিশ কর্মকর্তা রোদ পোহাচ্ছিলেন।
তখন এক লোক তাদের পাশে এসে অবস্থান নেন। কাজের বাহানায় বিভিন্ন কাগজ বের করে লোকটি কেলনারদের একজনের ফোন হাতিয়ে নেন।
বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই ওই লোককে ধাওয়া করে আটক করেন কেলনার। এ সময় বন্ধু পুলিশ কর্মকর্তাও তাকে সহায়তা করেন।
পরে ওই লোক থেকে ফোনটি উদ্ধার করে তাকে পেট্রল পুলিশের হাতে তুলে দেন কেলনার।


