বিদেশে পাঠানোর কথা বলে গ্রাম থেকে ঢাকায় এনে আবাসিক হোটেলে রেখে তরুণীকে (২২) ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় ইউনুস নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার দুপুরে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়।
জানা গেছে, ওই তরুণীর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে। অভিযুক্ত যুবক ইউনুস তার প্রতিবেশী।
তরুণীর অভিযোগ, ইউনুস তাকে বিদেশে পাঠানোর কথা বলে শনিবার রাতে ঢাকায় নিয়ে আসে। এসময় তারা মতিঝিল এলাকার রিসেন্ট আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। রাতে ইউনুস তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে হোটেলের অন্যান্য অতিথিরা এসে ইউনুসকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


