শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

মানুষের জন্য কাজ করছি, চলার পথ বন্ধুর হবেই: প্রধানমন্ত্রী

Prime-minister-BDচলার পথ বন্ধুর হবেই। মানুষের জন্য কাজ করার পথ যে কণ্টকাকীর্ণ হবে সে কথা জেনেই আমি এই পথে এসেছি। এই চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ আগস্ট) শোকের মাসের শুরুতে কৃষক লীগ আয়োজিত ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এক আলোচনা সভায় একথা বলেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেই ষড়যন্ত্রকারীরা ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার চরিত্রহরণ করতেও এরা পিছপা হয়নি। তবে তাদের এসব ষরযন্ত্র দেশবাসী গ্রহণ করেনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, ‘দেশে ফেরার পর ৩২ নম্বরের বাড়িতে আমাকে ঢুকতে দেয়া হয়নি। মৃত পিতা-মাতা, ভাইদের জন্য মিলাদ-মাহফিল করতেও এই বাড়িতে আমাকে ঢুকতে দেয়নি জিয়াউর রহমানের সরকার। বাড়িতে ঢুকতে না পেরে আমরা বাড়ির সামনের রাস্তায় মিলাদ-মাহফিল করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘ছোট ভাই রাসেল আমার সঙ্গে বিদেশ যেতে চেয়েছিলো। তখন মা যেতে দেয়নি। আমার সঙ্গে গেলে হয়তো রাসেল বেঁচে যেতো। ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হতো না সে।’

আরও পড়ুন