শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস স্বাধীনতাবিরোধীদের সৃষ্টি: প্রধানমন্ত্রী

Hasina-PM-220160719122252স্বাধীনতার বিপক্ষের দোসররা এখনো দেশের মানুষ ও ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত করে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, ‘দেশে নতুন উৎপাত জঙ্গিবাদ-সন্ত্রাস। এরাও স্বাধীনতা বিরোধীদের সৃষ্টি। তবে দেশবাসী আজ সতর্ক। আমরা নিশ্চয়ই সন্ত্রাস-জঙ্গিবাদকে মুকাবেলা করতে পারবো। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অনেক জায়গাতেই এমন ঘটনা ঘটছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে।’

সোমবার (১ আগস্ট) শোকের মাসের শুরুতে কৃষক লীগ আয়োজিত ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এক আলোচনা সভায় এসব কথা শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, বাবার স্বপ্নের বাংলাদেশ যেনো গড়ে যেতে পারি।’

আরও পড়ুন