বুধবার ৪ নভেম্বর ২০২৬

কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা

rap--eএক দলিত কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটনাটি ঘটেছে। গত মাসেই নয়াদিল্লিতে এক ১৪ বছরের দলিত কিশোরীকে ধর্ষণ করে জোর করে অ্যাসিড খাওয়ানোর মতো নৃশংস ঘটনা ঘটেছিল।

এবার ১৬ বছরের এক দলিত কিশোরীকে গণধর্ষণ করে প্রমাণ আড়াল করার জন্য পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। গত সপ্তাহের এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, পূর্ব দিল্লির গাঁধীনগরের ঘিঞ্জি গলির এক বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দিয়েছিল প্রতিবেশীরা। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে।

গত ২৮ জুলাইয়ের ওই ঘটনাটি নিছক আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান ছিল পুলিশের। কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগ ওঠে- মৃত্যুর আগে গণধর্ষণ করা হয়েছিল দলিত কিশোরীকে।

এমনকি গণধর্ষষণের পর সমস্ত প্রমাণ আড়াল করার জন্যই শ্বাসরোধ করে খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার কথা সামনে আসার পরই মুখ খুলেছে কিশোরীর এক বান্ধবী। সে জানিয়েছে, গত কয়েক দিন ধরেই এলাকার দুই যুবক তার বান্ধবীকে বিরক্ত করত।

এমনকি তারা ওই কিশোরীর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ রয়েছে। তবে এ নিয়ে পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।

ঘটনার দিন ওই কিশোরী বাড়িতে একা ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। দরজা ভেঙে তার বাড়িতে ঢুকে ওই কিশোরীর ওপর তারা পাশবিক নির্যাতন চালায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন