বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি আস্তানার খোঁজে মোহাম্মদপুরে অভিযান

IMG_20160726_051834রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গি আস্তানার খোঁজে তল্লাশি অভিযান (ব্লক রেড) চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান। জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের কাটাশুর এলাকার বিভিন্ন বাসা, মেস ও মাদরাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৬ জুলাই দিবাগত রাত পৌনে ১টা থেকে মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং ঘিরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না তা খতিয়ে দেখতে সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চালানো হয়।

তবে সকালে অভিযান শেষে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়ে পুলিশ।

চলতি মাসের শুরুর দিকে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ২৫ জনের প্রাণহানির পর জঙ্গি সংগঠনে জড়িতদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার মধ্যরাতে কল্যাণপুরে একটি বাসায় অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পরে ভোরের দিকে সোয়াটের নেতৃত্বে এক ঘণ্টার অভিযানের পর ওই ফ্ল্যাটে থাকা নয়জন ‘জঙ্গি’ নিহত হয়।

আরও পড়ুন