বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদাকে নিজ দলের সন্ত্রাসীদের তালিকা দিতে বললেন হানিফ

hanifসন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গঠনের আগে নিজ দলের সন্ত্রাসীদের নামের তালিকা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এসময় গুলশান হামলার পেছনে বিএনপি মদদ রয়েছে বলেও অভিযোগ করেন হানিফ।

জোট প্রসঙ্গে আওয়ামীলীগের এই নেতা বলেন, সন্ত্রাসীদের রক্ষা করতেই বিএনপি ঐক্যের ধোঁয়া তুলছে। জামায়াত ও বিএনপি পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী, তাই তারা জোট থেকে বিচ্ছিন্ন হতে পারবে না।

এরআগে সকালে বনানী কবরস্থানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন নেতারা।

আরও পড়ুন