বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪ বছরেই ‘বৃদ্ধ’ বায়েজিদকে ঢামেকে ভর্তি

songbad01প্রোগেরিয়ায় আক্রান্ত চার বছরের শিশু বায়েজিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদের বয়স চার বছর হলে বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে দেখে ৮০ বছরের বৃদ্ধ মনে হবে। এমনকি তার মুখের ও শরীরের বিভিন্ন স্থানের চামড়াও ঝুলে পড়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়েজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্রাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ড. সামন্ত লাল সেনের বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, বায়েজিদের চিকিৎসায় আগামীকাল মেডিকেল বোর্ড গঠন করা হবে। এরআগে বুধবার বায়েজিদকে মাগুরা সদর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

বায়েজিদের বাবার নাম লাবলু শিকদার। মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে তাদের বাস।

বায়েজিদের অসুস্থতার বিষয়ে গেল মে মাসে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার জাগো নিউজকে বলেছিলেন, নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে প্রোগেরিয়া বলে। এ রোগের চিকিৎসা থাকলেও তা জটিল।

আরও পড়ুন