শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

চীনের প্রেসিডেন্ট আসছেন অক্টোবরে

Singi_pingশি জিনপিংচীনের প্রেসিডেন্ট শি জিনপিং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। এই সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত হওয়ার আশা করছে বাংলাদেশ।

এদিকে চীনের প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে আজ রোববার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনের প্রেসিডেন্টের আসন্ন সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে অর্থায়ন ও সামরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি হিসেবে ২২ আগস্ট বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চীনের বাণিজ্য প্রতিমন্ত্রী গোয়াও ইয়ান। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ মেজবাহউদ্দিন। জেইসির বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুন