বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে

Rashed_choবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। এ জন্য যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় বাতিলের জন্যও আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের ফেরত আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে এ তথ্য জানান।

এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তিনি এদিন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার তাঁর দপ্তরে গণমাধ্যম কর্মীদের জানান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডিত ১২ জন খুনির মধ্যে সাতজন পলাতক আছেন। এদের মধ্যে একজন জিম্বাবুয়েতে মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে একাধিক ব্যক্তি যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছে। দুই থেকে তিনজনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে শতভাগ নিশ্চিত কোনো তথ্য নেই। তবে যে সব দেশে তাদের থাকার সম্ভাবনা আছে, সে সব দেশের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, তাদের (যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনি) ফিরিয়ে আনার ব্যাপারে বেশ কিছু বাধা-বিপত্তি আছে। এর মধ্যে একজন একটি দেশে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। ওই রাজনৈতিক আশ্রয় বাতিল করাতে হলে ওই দেশের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ জন্য আমরা কাজ শুরু করেছি। অন্যজনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় সেই দেশ তাকে ফেরত দিচ্ছে না। কারণ দেশটি মৃত্যুদণ্ড সমর্থন করে না। সার্বিক বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকারের একটি জায়গা। আমাদের দায়িত্বকে আমরা তখনই পরিপূর্ণ মনে করব, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে দণ্ডিত প্রতিটি আসামিকে দেশে ফেরত এনে তাদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের জন্য দেশে ফিরিয়ে এনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারব।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে দুজন এর মধ্যে এ এম রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান যুক্তরাষ্ট্র এ আছে।

আরও পড়ুন